রাজনীতি যখন আত্মপ্রচার ও ক্ষমতার দম্ভে আচ্ছন্ন, তখন এক নিঃস্বার্থ ব্যতিক্রমী আদর্শের নাম কমরেড বিমান বসু।
সুদীর্ঘ সময় ধরে রাজ্য-বামফ্রন্টের চেয়ারম্যান পদে আসীন থেকেও তিনি ক্ষমতার প্রতি দেখিয়েছেন এক দার্শনিক নির্লিপ্তি। আত্মপ্রচারবিমুখ এই ‘বিপ্লবী সন্ন্যাসী’ শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের আভিজাত্যে নয়, বরং প্রত্যন্ত গ্রামের ধূলিমলিন পথে প্রান্তিক মানুষের সুখ-দুঃখে একাত্ম হওয়াতেই খুঁজে পেয়েছেন জীবনের সার্থকতা। তাঁর অনাড়ম্বর জীবন যেন মার্কসীয় দর্শনের এক নিখাদ ও সহজ-সরল বঙ্গানুবাদ।
আজকের ভোগবাদী সমাজের বিরুদ্ধে তাঁর এই সারল্যই এক নীরব অথচ বলিষ্ঠ রাজনৈতিক প্রতিবাদ।
যে মহীরুহের ছায়ায় অগণিত কর্মী প্রতিদিন আদর্শের আশ্রয় খোঁজেন, তাঁর দীর্ঘ সংগ্রাম ও ত্যাগকে তাঁদের কাছে তথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এক ঐতিহাসিক দায়িত্ব। এই তাগিদ থেকেই আমাদের এই সংকলন…




Reviews
There are no reviews yet.