খাদ্য জীবনের জন্য অপরিহার্য। অন্যদিকে সুস্থ থাকার জন্য সঠিক খাবার বেছে নেওয়াটাও ভীষণ জরুরি। এই বইটিতে লিপিবদ্ধ করা হয়েছে বিভিন্ন অসুখের জন্য প্রয়োজনীয় ও স্বাস্থ্যকর খাবারের রেসিপি। এই সমস্ত খাবারের পুষ্টিগুণ, অর্থাৎ ক্যালোরি ভ্যালু, কতটা প্রোটিন-কার্বোহাইড্রেট-ফ্যাট ইত্যাদি রয়েছে তাও বিস্তারিত আলোচনা করা হয়েছে। আইবিএস, পিসিওডি, ডায়াবেটিস ইত্যাদি রোগের উপযোগী বিভিন্ন রেসিপি যেমন আছে, তেমনই আছে প্রোটিন সমৃদ্ধ খাবারের রেসিপি। বিভিন্ন ডিটক্স পানীয় তৈরি করার পদ্ধতি, ওজন কমাবার জন্য বিভিন্ন স্মুদির রেসিপি, কিটোজেনিক ডায়েটের রেসিপিও সংবলিত হয়েছে এই বইতে। বিভিন্ন সুপারফুড যেমন—- মুগ ডাল, ওটস, কিনোয়া, সয়াবিন, বাজরার অনেক রেসিপিও লিপিবদ্ধ হয়েছে। এখন অনেকেরই সেলিয়াক ডিজিস আছে। এই বইতে তাদের জন্য আছে গ্লুটেন-মুক্ত স্বাস্থ্যকর ডেজার্ট রেসিপি।
এছাড়াও বইটির শেষাংশে বিভিন্ন সবজির পুষ্টিগুণ এবং উপকারিতা নিয়ে সহজ-সরল ভাবে অত্যন্ত প্রয়োজনীয় আলোচনা করা হয়েছে।



Reviews
There are no reviews yet.