এ জীবনে অনুভূতির বিচিত্র রঙ, আবেগের ভিন্ন প্রকাশ। দুঃখ-কষ্ট-শোকের কাঁধে নীরবে হাত রাখে আনন্দ, ভরসা যোগায় হাসি। দুঃখের নানান রূপ হলেও, কষ্টের আঙ্গিক ভিন্ন হলেও সবাই প্রায় একই ভাষায় হাসে। একই কথায় হাসে। কেউ প্রাণ খুলে হাসে, কেউ হাসে পরিমিত, কারো ঠোঁটের কোণে লেগে থাকে স্মিত হাসির রেণু।
আমাদের আশেপাশে যা ঘটে, সেদিকে নজর দিলেই হাসির কাঁচামাল অনায়াসে পাওয়া যায়। শুধু চোখ আর কান খোলা রাখা আমাদের কাজ। সেই সঙ্গে মনের জানলাখানি হাট করে রাখলে হাসির যোগান কখনোই ফুরোয় না।
লোক হাসানো সহজ কাজ। লোককে হাসানো কঠিন। এই বইয়ের পাতায় পাতায় সেই কঠিন কাজটিই সহজ হয়ে উঠেছে। প্রাত্যহিক জীবনে মিশে যাওয়া নানান ঘটনার মধ্যে থেকে উইট, স্যাটায়ার, হিউমারের মিশেলে হাস্যরসের অসাধারণ ব্যঞ্জন রেঁধেছেন লেখক।
কৌতুক সাহিত্য আজও কোন এক অজানা কারণে রেলের ফার্স্ট ক্লাস কামরায় সফর করতে পারে না। সন্দীপের সরস কলমের স্বাদু গদ্য নাহয় লোকাল ট্রেনের নিত্যযাত্রীর হাতে হাতেই ঘুরুক।




Reviews
There are no reviews yet.