বর্তমান সময়ে অতি পরিচিত উদ্বেগে উচ্চারিত একটি শব্দ হল ‘স্ট্রোক’। প্রকারভেদে বিচিত্র তার রকম। ডাক্তারিশাস্ত্রে তার বর্ণনা ততোধিক জটিল। খাদ্যাভ্যাস, মাদকাসক্তি, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, কোলেস্টেরলের মাত্রা বিভিন্ন ভাবে স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তোলে।
স্ট্রোকের লক্ষণ, দ্রুত চিকিৎসার প্রয়োজনীয়তা, অপারেশন, ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, রিহ্যাবিলিটেশন ইত্যাদি স্বল্প জানা এবং অজানা তথ্যকে গল্পের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরেছেন ডাঃ শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়।
সহজে বললে, স্ট্রোক প্রতিরোধ এবং স্ট্রোকে আক্রান্ত মানুষদের সুচিকিৎসাই এই বইটির মূল লক্ষ্য।




Reviews
There are no reviews yet.