সম্পর্ক কখনো কখনো জন্ম নেয় অনিচ্ছার ছায়ায়— কিশোর হৃদয়ের টলমল আবেগ থেকে, সমবয়সীদের ব্যস্ত আকাশে জ্বলতে থাকা একটি নকল নক্ষত্রের মতো। সাগরিকার জীবনে ঋতবানের আগমনও তেমনই— অসুস্থ বাবার ঋণ আর দায়িত্বের ঘন কুয়াশায় মোড়া বেছে নেওয়া এক পথ, যে পথে হাঁটলেও হৃদয় পিছু ফিরে চায়।
এমএসসি ডিসার্টেশনের পাতায় আলো হয়ে আসে ফার্টিলিটি বিশেষজ্ঞ ডাঃ মেঘাদ্রী। গবেষণার যুক্তির ভেতর অদৃশ্য সুরের মতো জন্ম নেয় এক অপূর্ব নৈকট্য— নিঃশব্দে ঝরে পড়া আবেগের গোপন অরণ্য!
বিয়ের পর গর্ভপাত যেন বজ্রের প্রবল আঘাত— মাতৃত্বের কোলে প্রতিবারই ভেঙে পড়ে স্বপ্ন, হেমন্তের ঝরে যাওয়া পাতার মতো। ঋতবানের পুরুষতান্ত্রিকতার কঠোর বেড়াজাল, পারিবারিক লাঞ্ছনা-গঞ্জনা, IVF চিকিৎসার ব্যর্থতা-আশার দোলাচল ভিতর থেকে ছিন্নভিন্ন করে সাগরিকাকে।



Reviews
There are no reviews yet.